দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোডসংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের আরোহী তামিম হাওলাদার (১৫) ও ফয়সাল (১৬) গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী সোহরাব হাওলাদার (৫৫) ও ফরিদ হাং (২৫) আহত হন।
নিহত তামিম হাওলাদার গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার জব্বার হাওলাদারের ছেলে। নিহত ফয়সাল একই এলাকার আবু মিয়ার ছেলে।
আহত সোহরাব হাওলাদার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনানী সড়ক এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে। আহত ফরিদ হাং শ্যামলীবাগ এলাকার কামরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।
খবর পেয়ে গলাচিপা থানার এসআই সুমন চন্দ্র মজুমদার ঘটনাস্থল ও হাসপাতালে যান। পরে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামিম স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। অপরজন ফয়সাল বরিশালে নেওয়ার পথে মারা গেছে বলে জানতে পেরেছি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/